হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমার দেশের সাংবাদিকের ফেসবুক আইডি উধাও

চট্টগ্রাম ব্যুরো

আমার দেশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার জমির উদ্দিনের ব্যক্তিগত ফেসবুক আইডি উধাও হয়ে গেছে। বুধবার সকাল থেকে তিনি তার ফেসুবক একাউন্টে প্রবেশ করতে পারছেন না। যতোবারই তিনি লগইন করার চেষ্টা করেন ততোবারই ব্যর্থ হন। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

ফেসবুক স্পেশালিস্টদের সাথে কথা বলে জানা গেছে, বিশেষ একটি গোষ্ঠী টানা রিপোর্ট করে তার আইডি ডিজেবল করে দিয়েছে। এতে আপাতত তিনি লগইন করতে পারবেন না। ধারণা করা হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার দেশ পত্রিকায় সংবাদের জেরে দেশদ্রোহী গোষ্ঠী এমনটা করে থাকতে পারে। এর আগে গত মঙ্গলবার ‘ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে হামলা’ শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এতে তুলে ধরা হয়, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে ধর্ষণের নাটক সাজিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে কাজ করছে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। অথচ যে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে অভিযোগ তুলে জেলায় অবরোধ চলছে, এ রকম কোনো ধর্ষণের ঘটনাই ঘটেনি। মেডিকেল রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে।

খাগড়াছড়ির সিভিল সার্জনের অফিস থেকে এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এরপর বুধবার ‘সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে আড়াইশো ক্যাম্প চায় সেনাবাহিনী’ শিরোনামে আরও একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আমার দেশ।

প্রতিবেদনটি দুটিই করেন চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার জমির উদ্দিন। বুধবার প্রকাশিত প্রতিবেদনটি ব্যাপক সাড়া ফেলে। প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াছ হোসাইন প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তাদের মতামত তুলে ধরেন।

পিনাকি লিখেন, পাহাড়ে ইন্ডিয়ার মদদপুষ্ট সন্ত্রাসীদের সাথে শুধু রাজনৈতিকভাবে কোনো সমাধানে আসার সুযোগ কমে আসছে। ইন্ডিয়াও তা হতে দিবে না। আওয়ামী লীগকে ফেরানোর জন্য যতো ধরণের সামরিক, কুটনৈতিক বা আভ্যন্তরীণ চাপ তৈরি করা যায় ইন্ডিয়া সেটা করবে। আমাদের সম্ভবত একটা লড়াইয়ের মধ্যে ঢুকে যেতে হচ্ছে, কারণ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা সর্বাগ্রে। এক্ষেত্রে আমরা যত দেরি করব, আমরা ততো অপ্রস্তুত থেকে যাবো এবং ফলত আমাদের পাহাড়ের নিরাপত্তা ঝুঁকি তত চরমে পৌঁছবে।

অপরদিকে প্রবাসী সাংবাদিক ইলিয়াছ হোসাইন আমার দেশ পত্রিকা শেয়ার করে লিখেছেন, দ্রুত বাস্তবায়ন চাই। এদিকে বুধবারের প্রতিবেদনে সেনাবাহিনীর বরাদ দিয়ে পাহাড়ে ভারতীয় মদদপুষ্ট সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ও জেএসএস’র অপতৎপরতায় অশান্তি হচ্ছে বলে তুলে ধরা হয়।

এতে বলা হয়, সংগঠনটি ধর্ষণের নাটক সাজিয়ে পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, অস্ত্রসহ প্রশিক্ষণ নিয়ে পাহাড়ে অস্থিরতা তৈরি করেছে। সশস্ত্র গ্রুপগুলো গেল বছরে ৩৫০ কোটি টাকার চাঁদা তুলেছে। পাহাড়ে মিলেছে রাশিয়ার তৈরি এসএমজি, একে৪৭, এম১৬। এসব অস্ত্র এসেছে ভারত থেকে।

এতে আরও বলা হয়, শান্তি চুক্তির পর ক্যাম্প কমে যাওয়ায় সশস্ত্র সংগঠনগুলো নতুন করে শক্তি সঞ্চয় করেছে। এখন তারা প্রকাশ্যে হত্যা, অপহরণ, চাঁদাবাজি চালাচ্ছে। গোয়েন্দা রিপোর্ট অনুসারে ইউপিডিএফ ১০৪ কোটি টাকা চাঁদা তুলেছে। চাঁদা নেওয়ার তালিকায় আছে, সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষি, যানবাহন, ঠিকাদার, কাঠ, বাঁশ ও অপহরণ করে মুক্তিপণ।

সাংবাদিক জমির উদ্দিন জানান, বুধবার সকাল থেকে আমার আইডি খুঁজে পাচ্ছি না। পাসওয়ার্ড দিয়েও লগইন করা যাচ্ছে না। আমরা ধারণা দেশদ্রোহীরা আমার আইডিকে রিপোর্ট করে ডিজেবল করে দিয়েছে। আমি ফেসবুক বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। তারাও এমনটা জানিয়েছেন। তারা চেষ্টা করছেন আমার ২০ হাজার ফলোয়ারের আইডিটি উদ্ধারের।

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি