হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে মারামারি থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

যুবদল নেতা

চট্টগ্রামের রাউজানে কিশোরদের মারামারির সমঝোতা করতে ‍গিয়ে মুহাম্মদ আলমগীর (৪৫) নামে এক যুবদল নেতা প্রাণ হারিয়েছেন। তিনি ওই উপজেলা উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উরকিরচরে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি আজ দুপুরে জানাজানি হয়।

জানা যায়, ৫ আগস্টের আগে আওয়ামী লীগের নির্যাতনের কারণে আলমগীর বাড়িতে আসতে পারেননি। সরকার পতন হলে তিনি এলাকায় এসে একটি মুরগি বিক্রির দোকান দেন। গতকাল রাতে ধূমপান করাকে কেন্দ্র করে তার দোকানের সামনে ১৫-১৬ বছরের কিশোররা মারামারিতে লিপ্ত হয়। এসময় তিনি সেখানে গিয়ে মারামারি থামানোর চেষ্টা করেন। হঠাৎ তাদের মধ্যে কজন তাকে বুকে একটি ঘুষি দেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীরের ছোট ভাই মুহাম্মদ রফিক জানান, দুই গ্রামের কিশোরদের মধ্যে মারামারির সমঝোতা করতে গিয়ে তার ভাই আহত হন। পরে হাসপাতালে তিনি মারা যান।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে।

মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা ১৩ জনকে উদ্ধার

মতলবে মেলার নামে তিন শতাধিক গাঁজার দোকান

হামের উপসর্গে আক্রান্ত শিশুদের বড় অংশই টিকাবিহীন

রামগতিতে খাল থেকে ৮ ড্রাম ডিজেল উদ্ধার

রামুতে ৮ লাখ মুক্তিপণ দিয়ে মুক্ত হলেন কৃষক

বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ধর্মমন্ত্রীকে জড়িয়ে অপপ্রচার : পূজা উদযাপন ফ্রন্ট

হোমনায় পিস্তলসহ যুবক গ্রেপ্তার

মতলব উত্তরে ৯ জেলেকে কারাদণ্ড, ২৫ হাজার মিটার জাল জব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬