হোম > সারা দেশ > চট্টগ্রাম

কসবায় ইটবাহী ট্রাক খাদে, নিহত ২

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) ও একই এলাকার ফরহাদ মিয়া ছেলে আরমান মিয়া (১৭)। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, সকালে চারগাছ এলাকায় বিক্রির প্রতিষ্ঠান থেকে ইটবোঝাই করে একটি ট্রাক নিয়ে আসার সময় মান্দারপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদের পড়ে যায়।

এতে ট্রাকের ওপরে থাকা দুজন শ্রমিক ঘটনাস্থলে মারা যান। এ সময় চালক ও হেলপার আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে পাঠায়। নিহত দুজনের লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এমএইচ

কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি ব্রিকফিল্ড থেকে ইটবোঝাই করে একটি ট্রাক চারগাছের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মান্দারপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

তিনি আরও বলেন, এতে ট্রাকের উপরে থাকা ওই দুইজন শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত ট্রাকচালক ও সহযোগীকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

চৌদ্দগ্রামে বিয়ে না করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লায় অনুমোদনহীন ক্লিনিকের ছড়াছড়ি, ঝুঁকিতে রোগীরা

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি নেই ২১ মাস

আমরা কারো ক্ষতি করতে চাই না: কুমিল্লা সিটি প্রশাসক

জলবায়ু পরিবর্তন মানবজাতির অন্যতম বড় চ্যালেঞ্জ

রিভলবার সদৃশ লাইটার বিক্রির সময় ৪ প্রতারক গ্রেপ্তার

মনোহরগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে থমকে আছে উন্নয়নের চাকা

বাঁশখালীতে সাঙ্গু নদীতে বালু উত্তোলনে বিলীন কয়েকটি গ্রাম

আবারও উপ্তপ্ত হয়ে উঠছে খাগড়াছড়ি