হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবুল খায়ের স্টিল কারখানায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড কারখানায় সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আরশাদুর রহমান (২০), মো. জামাল (৩৮), রমজান আলী (২৮), মো. রনি (২০), মো. আলাউদ্দিন (৪৮), মো. খোকন (৩০) ও মো. এছহাক (৪৮)। এছাড়া পৃথক মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিলস (রড তৈরির কারখানা) প্রাঙ্গণে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা স্ক্র্যাপ লোহা ও রড লুটের উদ্দেশে কারখানায় প্রবেশ করে।

দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা বাধা দিলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন। পাশাপাশি সিকিউরিটি অফিস ভাঙচুর করে ক্যাশ থেকে নগদ অর্থ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর শুক্রবার রাতে শিফট সিকিউরিটি ইনচার্জ মো. আলাউদ্দিন বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ১০ জনসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আবুল খায়ের স্টিল মিলস কারখানায় ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনায় সাত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জামায়াতের সাবেক আমির মকবুল আহমাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কবর জিয়ারত

বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

জহিরের কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসায় জামায়াতের সহায়তা

শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা, জেলা পরিষদ প্রশাসককে ঘিরে সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মহেশখালীতে অর্ধশতাধিক যুবক নিখোঁজ, মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি

রাঙামাটিতে জল উৎসবে শেষ হলো নৃ-গোষ্ঠীর বর্ষবরণ

মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন