হোম > সারা দেশ > চট্টগ্রাম

অন্তঃসত্ত্বা নারীকে হত্যা, ভারতে পালানোর সময় ৩ আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার বুড়িচংয়ে ডায়াপার ফেলা নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারী ফাহিমা আক্তার আখি হত্যাকাণ্ডের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে পালানোর প্রস্তুতিকালে কসবা সীমান্ত এলাকা থেকে বুড়িচং থানা পুলিশ বিজিবির সহায়তায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-প্রধান আসামী মো. সাইদুর রহমান (২৪), ২ নং আসামী শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯) ও ৪ নং আসামী শাহারিয়ার নাজিম জয় (১৯)। তাদের মধ্যে সাইদুর রহমান ও সিয়াম জগতপুর (নাগরবাড়ি), বুড়িচং উপজেলার বাসিন্দা এবং শাহারিয়ার নাজিম জয় কুমিল্লা কোতোয়ালী থানার বাঁশমঙ্গল গ্রামের বাসিন্দা।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামিরা ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের পর তিনি নিজে এবং বুড়িচং থানার একাধিক পুলিশ সদস্য নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করেন। সীমান্ত এলাকায় পৌঁছানোর পর পরিস্থিতির কারণে বিজিবির সহায়তা নেওয়া হয়। পরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর সহযোগিতায় ভারতে পালানোর ঠিক আগমুহূর্তে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার এজাহারনামীয় এক, দুই ও চার নম্বর আসামি রয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে আসামিদের নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হন তিনি।

এর আগে রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বুড়িচং পৌরসভার জগতপুর (নাগরবাড়ি) গ্রামে ময়লা ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে ফাহিমা আক্তার আখিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হন।

বুড়িচং থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কৃষকদল নেতার চুরির ভিডিও ভাইরাল, হলেন বহিষ্কার

জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে অভিযোগ তদন্তে আন্ত:বিভাগীয় কমিটির পরিদর্শন

খুন ধর্ষণ আর চাঁদাবাজির মহোৎসবে জনজীবন অতিষ্ঠ: হামিদুর রহমান আযাদ

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু ‎

তুরস্কে দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম চালু

বিছানায় পড়ে ছিল স্বামীর লাশ, খোঁজ মিলছে না টিকটকার স্ত্রীর

প্রেমের টানে এবার ফিলিপাইনি তরুণী ফেনীতে

দাগনভূঞায় মন্দিরে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ

চাঁদা না পেয়ে শিশুর গলায় অস্ত্র ধরে লুটপাট ও অগ্নিসংযোগ