হোম > সারা দেশ > চট্টগ্রাম

কবরস্থানে রেখে যাওয়া নবজাতক হঠাৎ নড়ে উঠলো, হাসপাতালে ভর্তি

আতিকুর রহমান নগরী

কবরস্থানে দাফনের আগমুহূর্তে হঠাৎ নড়ে উঠল নবজাতক। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই নবজাতককে উদ্ধার করে শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। এর আগে অজ্ঞাতনামা এক ব্যক্তি কার্টনে করে ওই নবজাতককে দাফনের জন্য রেখে যান।

ঘটনাটি আজ রোববার দুপুরে চাঁদপুর শহরের পৌর কবরস্থানে ঘটে।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টে নেটিজেনরা ক্ষোভ জানান এবং নবজাতকটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কবরস্থানের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে নবজাতককে ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে। তাদের মতে, এ ধরনের অমানবিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

কবরস্থানের গোরখোদক শাহজাহান গণমাধ্যমকে বলেন, ‘দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি একটি কার্টনে করে শিশুকে দিয়ে যান। শিশু মৃত, তাই দ্রুত কবরস্থ করার পরামর্শ দিয়ে যান তিনি।

পরে দাফনের আগে জোহরের আজান দিলে নড়েচড়ে ওঠে শিশুটি। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে এনআইসিইউতে ভর্তি করেন’। বর্তমানে নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের কর্মকর্তা কামরুল ইসলাম জুগলু বলেন, ‘মূলত স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পারে তারা আমাদের হাসপাতালে নিয়ে আসেন। ছেলে নবজাতকটিকে আমরা তাৎক্ষণিক এনআইসিইতে রেখে চিকিৎসা শুরু করি। বর্তমানে নবজাতকের সব দায়িত্ব হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জি এম শাহিন নিয়েছেন।’

হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ছোটন মিয়াজী জানান, শিশুটির ওজন ৮০০ গ্রাম। আজই জন্ম হয়েছে। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছে।

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী দাগনভূঞায়, ইসলাম গ্রহণ করে বিয়ে

চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ নিহত তিন জনের বাড়ি শোকের মাতম

পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

মিয়ানমারে পাচারকালে ১৮০০ বস্তা সিমেন্টসহ ১৮ পাচারকারী আটক

মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য

তারেক রহমানের শাসনামলে দেশে গুন্ডামি ও চাঁদাবাজির ঠাঁই হবে না