হোম > সারা দেশ > চট্টগ্রাম

এসএ পরিবহনের পার্সেল গুদামে অভিযান, কোটি টাকার চোরাই পণ্যসহ আটক ২

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে এসএ পরিবহনের একটি পার্সেল গুদামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট ও আতশবাজিসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়।

বুধবার সকালে ফেনী শহরের মহিপাল এলাকায় অবস্থিত এসএ পরিবহনের শাখায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—এসএ পরিবহনের মহিপাল শাখার ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭) ও সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেন (৩৫)। আতিকুর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার আকমুল গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে এবং ফারুক হোসেন নোয়াখালী সদর উপজেলার দেবীপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল এসএ পরিবহনের মহিপাল শাখার পার্সেল গুদামে অভিযান চালায়। অভিযানকালে তল্লাশি চালিয়ে বিভিন্ন কার্টনে রাখা ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ভোজ্যতেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেসওয়াশসহ বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করা হয়।

জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৮ শত টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানকালে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। তিনি জানান, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটককৃত মালামাল ও ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার দিবাগত রাতে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিজিবি আরও ২ লাখ ১৯ হাজার ৬ টাকার মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত