হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোরবানীর পশু চামড়া রাখা নিয়ে বিতর্কের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন।

বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে বাঘারবাড়ি গোষ্ঠী ও শরীয়তউল্লাহর গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ে রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক নেমে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর গ্রামে বাঘার বাড়ির মন মিয়ার দোকানের সামনে পশুর চামড়া রাখে শরীয়ত উল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল। এ সময় দোকানের সামনে পশু চামড়ার রক্ত ছড়িয়ে পড়লে বাঘার বাড়ি গোষ্ঠীর আক্তার মিয়া প্রতিবাদ করে। এনিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রাতে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এরমধ্যে নয়ন ও রুবেল নামে দুইজন গুরুতর আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষই এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। সংঘর্ষের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএস

বোনের বাড়িতে কোরবানির মাংস নিয়ে যাওয়া হলো না রুবেলের

দাম ও ক্রেতা নেই, সংরক্ষণ খরচ নিয়েই দুশ্চিন্তায় মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ

চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩, আহত ২০

কোরবানির গরুর চামড়া ‘পানির দরে’ বিক্রি হতাশ ব্যবসায়ীরা

চট্টগ্রামে এবারো চামড়া কিনে লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

ঈদুল আজহার মোনাজাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি

অপরাধ না করেও কারাগারে ৪০ শিশুর ঈদ

চট্টগ্রাম কারাগারে বিশেষ খাবার ও স্বজনদের সাক্ষাৎ

সীতাকুণ্ডে ১৭০০ কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা আসলাম চৌধুরীর

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে