হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল ১৪ দোকান

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে। শুক্রবার রাতে হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডে পৌর মার্কেটে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, রাতে মার্কেটে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন প্রত্যক্ষদর্শী মাইনুদ্দিন। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু এর আগেই মালামালসহ ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে অধিকাংশ ছিল দলিল লেখকদের ব্যবসাপ্রতিষ্ঠান। এতে প্রায় ১০ হাজার দলিলসহ কয়েক লাখ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প, অর্ধশতাধিক কম্পিউটার ও প্রিন্টার মেশিন পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিটে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা জানান, মার্কেটটি পৌরসভার হলেও ভূমির মালিক জেলা পরিষদ। এ নিয়ে জেলা পরিষদের সঙ্গে ব্যবসায়ীদের ঝামেলা চলছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুনে কোটি টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিয়ানমারে পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে সিমেন্টসহ বোট জব্দ

উখিয়ায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত ১

হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭০১ শিক্ষার্থী অনুপস্থিত

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পাশে প্রকাশ্যে হরিণ জবাই

চট্টগ্রামে জব্দ ৬০ হাজার লিটার চোরাই মেরিন ফুয়েল নিলামে বিক্রির সিদ্ধান্ত

মাননীয় স্পিকার আমি এলাকায় মুখ দেখাতে পারি না: সংসদে হাসনাত আবদুল্লাহ

চিকিৎসা নিতে হাসপাতালে হাজির অসুস্থ কাক

মিরসরাইয়ে ডাকাতির ৮ ঘণ্টা মধ্যে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম শহরে মাত্রাতিরিক্ত লোডশেডিং

ডিজেল ও জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজ