হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগড়ে পুলিশ হেফাজতে দুই চীনা নাগরিক

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির রামগড় উপজেলায় আবাসিক ভবনে অনুমতিহীন বসবাসকারী দুই চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তিগত ডিভাইস জব্দ করা হয়।

রামগড় থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে রামগড় পৌরসভার বাজার এলাকার ইলিয়াছ হোসেনের মালিকাধীন আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে চীনা পাসপোর্টধারী দু’নাগরিককে রামগড় থানা পুলিশ হেফাজতে নেয়। তারা হলেন, জিয়াং ছেংথং ও টেং তংগু।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুজনই ১২ নভেম্বর চট্টগ্রামের কুমিরায় অবস্থিত অবর্না ক্লাসিক নামের একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে রামগড় উপজেলায় আসেন। পরে কোনো নথিপত্র ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রীম দিয়ে বাসা ভাড়া নেন। ইলেকনিক্স সামগ্রী আমদানী রপ্তানী করবে বলে জানানো হয় ভবন মালিককে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ. মাঈন উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে দু’চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বিদেশি নাগরিকের অনুমতি নেয়ার নিয়ম থাকলেও তাদের তা নেই। তাদের কাছ থেকে জব্দকৃত ডিভাইস সম্পর্কে যাচাই বাছাইয়ে বিটিআরসির সহযোগীতা চাওয়া হয়েছে।

চট্টগ্রামে মন্দির দখল নিয়ে ইসকনের সঙ্গে সাধারণ হিন্দুদের সংঘর্ষ

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১