হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

জেলা প্রতিনিধি, চাঁদপুর

​মঙ্গলবার এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিজ উপজেলা চাঁদপুরের কচুয়ায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ৮৩ পরীক্ষার্থী।

এসএসসির বাংলা (আবশ্যিক) এবং দাখিলের কুরআন মাজিদ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল মোট ৩ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থীর। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩ হাজার ৪৬০ জন। অনুপস্থিত ৮৩ জনের মধ্যে এসএসসি ও দাখিল উভয় পর্যায়ের পরীক্ষার্থী রয়েছে।

​উপজেলার ১২টি পরীক্ষাকেন্দ্রেই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্র সচিবদের তদারকিতে প্রতিটি পরীক্ষা কক্ষ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

স্থানীয় এক অভিবাবক বলেন ভয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসেনি ।

পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ​মাহমুদুল হাসান (রাসেল), ​নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা এবং নাইমা আফরোজ।

এছাড়া প্রশাসনের গঠন করা বিশেষ ভিজিলেন্স টিম দিনভর বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করেন। কেন্দ্রগুলোতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া বহিরাগত কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি।

এমই

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য