হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ভেঙে গেছে মূল সড়কের সেতু, সীমাহীন দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন স্টারশিপ এলাকায় মূল সড়কে সেতু ভেঙে পড়েছে। এতে শহরের সাথে পাশ্ববর্তী উপজেলা ও আশেপাশের এলাকার যোগাযোগে ব্যাঘাত ঘটছে৷ বিকল্প সড়ক ব্যবহারে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে৷

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বর্ষণের ফলে পুরোনো সেতুটির একপাশ ভেঙে যায়৷ প্রথমে একটি খণ্ড দেবে গেলেও আধা ঘণ্টা পর অর্ধেক ভেঙে তলিয়ে যায়৷ তবে সেতুর অপর পাশেও ফাটল দেখা দিয়েছে৷ ঝুঁকি নিয়ে সেটির উপর দিয়ে যান চলাচল করলেও কোন নির্দেশনা দেওয়া হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টারশিপ সেতুটির উত্তর পাশ ভেঙে তলিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি রয়েছে। উৎসুক জনতা ভাঙা ব্রিজ দেখতে ভিড় করছেন।

স্থানীয় বাসিন্দা মাওলানা আমীর হোসেন বহু বছর আগে স্টারশিপ এলাকার বীর্জা খালের উপর ব্রিজটি নির্মাণ করা হয়৷ স্থানীয়রা কয়েকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কেউ কর্ণপাত করেনি৷ খালটি শীতলঝর্ণা খালের সাথে সংযুক্ত হয়েছে। ব্রিজ ভেঙে পড়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

গাড়ি চালক মোহাম্মদ আলী জানান, এটি একটি ভারী শিল্প এলাকা৷ প্রতিদিন কারখানার ও সাধারণ গাড়িসহ শতশত যানবাহন এই সড়ক ব্যবহার করে শহরে যাওয়া-আসা করে৷ কিন্তু সড়কের ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন বর্তমানে৷ একপাশ দিয়ে যান চলাচল করলেও জট সৃষ্টি হচ্ছে৷ অনেককে বিকল্প সড়ক ব্যবহার করে নগরের মুরাদপুর হয়ে দুই নম্বর গেইটে যেতে হচ্ছে৷

স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম জানান, ভোর সাড়ে পাঁচটায় তারা বিষয়টি আঁচ করতে পেরে লাল ফিতা টাঙিয়ে যান চলাচল বন্ধ করে দেন৷ করে প্রশাসনকে বিষয়টি জানান তারা৷ তার আধা ঘন্টা পরে অর্ধেক সেতু বিকট শব্দে ভেঙে পড়ে৷ তিনি আশঙ্কা করেন ফাটল দেখা দেয়ায় পাশের অংশ যেকোনো সময় ভেঙে পড়তে পারে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পরিদর্শনে আসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোস

ধর্ষণ মামলায় ফাঁসানো সেই ইমাম মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে

চট্টগ্রাম ডিসি জাহিদের মানবিকতায় জেলে পরিবারে ফিরল হাসি

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী

আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি: পানিসম্পদমন্ত্রী

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জামায়াত এমপি জহির

চট্টগ্রামে ‘নাশকতার’ অভিযোগে আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লা ও চাঁদপুরে ব্যাপক প্রস্তুতি

ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

লামায় ইটভাটার মাটিচাপায় যুবকের মৃত্যু