হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোটের ব্যাপারে শতভাগ জয়ের আশা এ্যানির

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

নিজের ভোট প্রদান শেষে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ সময় তিনি ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি। এই পরিবেশের মাধ্যমে দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমার বিশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশ, পরিস্থিতি অব্যাহত থাকবে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। ওই ভোটকক্ষে তিনিই প্রথম ভোট প্রধান করেন। 

এ্যানি আরো বলেন, ‘শান্তিপূর্ণ এই পরিবেশের মাধ্যমে আমরা যেন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি। যার মাধ্যমে আমরা লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থাকব। আগামী দিনে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখব। সবার পাশে আছি, সবার পাশে থাকব।’ 

এ সময় বিএনপির এই প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা ছিলেন। 

এই আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ছয়জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। 

প্রসংগত, লক্ষ্মীপুরের চারটি আসনে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় এবার ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটারের ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়ার কথা রয়েছে। 

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার