হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাগনভূঞায় মন্দিরে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)

ছবি: আমার দেশ

ফেনীর দাগনভূঞা উপজেলার ৪ নং রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর এলাকায় একটি পারিবারিক মন্দিরে চুরির অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা গেছে, বুধবার (৪ মার্চ) দিবাগত ভোররাতে আজিজ ফাজিলপুর প্রাইমারি স্কুলসংলগ্ন দুলাল ভক্তের পারিবারিক রাধাকৃষ্ণ মন্দিরে অজ্ঞাত চোররা চুরি করে।

চোরেরা মন্দিরের বিগ্রহে থাকা স্বর্ণের একটি চেইন (প্রায় ১ ভরি), স্বর্ণের তুলসীপাতা ১টি, বিগ্রহের রুপার চূড়া চারটি (প্রায় দুই ভরি), পিতলের দুই জোড়া অলংকার, একটি পিতলের ঘণ্টা, বিভিন্ন পিতলের বাসনপত্র এবং প্রণামির নগদ প্রায় ৮–৯ হাজার টাকা নিয়ে যায়।

মন্দিরে সেবাকারী দুলাল দেবনাথ বলেন, সকালে মন্দিরে এসে দরজা খোলা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিগ্রহে থাকা স্বর্ণালংকার, রুপার চূড়া, পিতলের বিভিন্ন সামগ্রী ও প্রণামির টাকা চুরি হয়েছে।

দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে