হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগরের যুবকের গুলিবিদ্ধ লাশ বাঞ্ছারামপুর থেকে উদ্ধার

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

নিহত রিমন মিয়া । ছবি: আমার দেশ

বাসা থেকে বের হওয়ার দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রিমন মিয়া (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি-উলুকান্দি এলাকার কলেজ রোডের পাশ থেকে সোমবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। নিহত রিমন নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের ফোরকান মিয়ার ছেলে।

জানা যায়, সোমবার বিকেলে মরিচাকান্দি-উলুকান্দি সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত রিমনের বাবা ফোরকান মিয়া আমার দেশকে বলেন, ‘আমার ছেলে নরসিংদীতে তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থেকে রঙের কাজ করত। কে বা কারা, কী কারণে নৃশংসভাবে হত্যা করেছে, কিছুই বুঝতে পারছি না। তার ব্যবহার করা মোবাইল ফোনটি পাওয়া গেছে। তিনি আরও বলেন, আজ দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ আসবে, জানাজা শেষে থোল্লাকান্দি গ্রামের কবরস্থানে দাফন করা হবে।’

রিমনের স্ত্রী সুমী আক্তার জানান, গত রোববার বেলা ১১টার দিকে রিমন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। বাসা থেকে বের হওয়ার আগমুহূর্তে রিমনের মোবাইল ফোনে একটি কল আসে। জরুরি কাজ আছে বলে তিনি বেরিয়ে যান। যাওয়ার আগে বলে গেছেন বিকেলের মধ্যে ফিরবেন। কিন্তু এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। সোমবার বিকেলে তার মৃত্যুর খবর পাই ।’

বাঞ্ছারামপুর মডেল থানার (ওসি) মো. ইয়াছিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে। এর পেছনে সুনির্দিষ্ট কী কারণ রয়েছে এবং কারা জড়িত তা খুঁজে বের করতে পুলিশ মাঠে কাজ করছে। হত্যাকাণ্ডের জড়িত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য