হোম > সারা দেশ > চট্টগ্রাম

আস সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় নওমুসলিম মুজাহিদের ভাগ্যবদল

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে আস সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় পাল্টে গেছে নওমুসলিম মুহাম্মদ মুজাহিদের জীবন। সেলুন দিয়ে এখন মাসে ৩৫-৪০ হাজার টাকা উপার্জন করেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুন্দর জীবন গড়ার স্বপ্ন তার। মুজাহিদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামের জগদীশ চন্দ্র শীলের ছেলে। তার পূর্ব নাম ছিলো হিরন চন্দ্র শীল।

জানা যায়, অমুসলিম অবস্থায় এইচএসসি শেষ করে জীবিকার তাগিদে মুজাহিদ পাড়ি জমান ওমানে। সেখানেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর আগে থেকেই কুরআন, হাদিস ও সাহাবিদের জীবনী পড়ে তিনি নিজেকে ইসলামের জন্য প্রস্তুত করছিলেন।

ওমানে মুজাহিদের দিন ভালোই কাটছিল। আকস্মিক ভিসা জটিলতায় তাকে দেশে ফিরতে হয়। পড়েন আর্থিক সংকটে। এদিকে ইসলাম গ্রহণের খবরে পরিবারও তার থেকে মুখ ফিরিয়ে নেয়। বাধ্য হয়ে তিনি মাত্র আট হাজার টাকা বেতনে একটি কোম্পানিতে চুল কাটার কাজ নেন। এসময় ২০২১ সালে বিয়ে করেন এক হাফেজা নারীকে। চাকরির মেয়াদ শেষ হলে ফিরতে হয় নিজ এলাকায়। সেখানে অন্য একটি সেলুনে কাজ নেন তিনি। মাসে উপার্জন করেন ১২ থেকে ১৩ হাজার টাকা।

পরে আস সুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্পের খোঁজ পান তিনি। আবেদন করেন একটি সেলুনের জন্য। ৬ ধাপে মোট ১ লাখ ৯০ হাজার টাকা সহযোগিতা করা হয় তাকে। এ টাকায় লক্ষ্মীপুরের কমলনগরের জনবহুল চর লরেন্স বাজারে গড়ে তোলেন সেলুন দোকান। নাম দেন আল আকসা সেলুন। এই সেলুনের মাধ্যমে তিনি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছেন।

বর্তমানে তিনি প্রতি মাসে আয় করছেন প্রায় ৩৫-৪০ হাজার টাকা। সেলুনে তার সহকারী হিসেবে কাজ করছেন আরো একজন। মুজাহিদ তার সেলুনে দাড়ি কাটেন না, ক্লিন শেভ করেন না। নওমুসলিম মুহাম্মদ মুজাহিদ বলেন, আস সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতা পেয়ে সেলুন দিয়েছি। ভালো আয় হচ্ছে, দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

আস সুন্নাহ ফাউন্ডেশনের কমলনগর উপজেলা প্রতিনিধি মো. শরিফুল ইসলাম বলেন, সারাদেশে আস সুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প চলমান রয়েছে। এ প্রকল্পে নওমুসলিম মোহাম্মদ মুজাহিদ আবেদন করলে যাচাই বাছাই করে তাকে একটি সেলুন করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে, আমরা নিয়মিত তার খোঁজ খবর নিচ্ছি। শুধু নওমুসলিম কিংবা মুসলিম নয় অন্য ধর্মের লোকজনকেও আস সুন্নাহ ফাউন্ডেশন সহযোগিতা করে আসছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না