হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথে অগ্রসর হতে হবে’

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. সিরাজুদ্দৌলা কুতুবী বলেছেন, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথে আমাদের অগ্রসর হতে হবে। এই আয়োজনের মাধ্যমে আমরা শপথ করি সমাজের সকল শ্রেণির মানুষ, বিশেষত দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে ন্যায়বিচার নিশ্চিত করবো। জাতীয় আইনগত সহায়তা দিবস এ ব্যাপারে আমাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করে এবং দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করার আহবান জানায়।

মঙ্গলবার জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে স্থানীয় আদালত প্রঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবসের অত্যন্ত মহৎ ও গুরুত্বপূর্ণ। এ দিবস আমাদের সমাজের দরিদ্র, অসহায় এবং সুবিধাবঞ্চিত জনগণের প্রতি আইনগত দায়িত্ব ও নৈতিক অঙ্গীকারের কথা মনে করিয়ে দেয়। আমাদের সংবিধানে উল্লেখ আছে আইনের চোখে সবাই সমান।

এতে প্রধান আলোচক ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুরালের বিচারক এ এন এম মোরশেদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইলাহী।

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সাহেদা আক্তার সুমী, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক মো. মীর মোশারফ হোসেন মানিক, উপকারভোগী সুলতানা রাজিয়া প্রমুখ।

শেষে অ্যাড কাজী মো. শাহজালাল, আবদুল আহাদ ভূঞা, আবদুছ ছাত্তারকে যথাক্রমে ১ম,২য়,৩য় শ্রেষ্ঠ বর্ষসেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এর আগে লিগ্যাল এইড এডিআর এর উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন ও শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য