হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহরাস্তিতে ৮৪ লাখ টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তা আটক

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চাঁদপুরের শাহরাস্তি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সুচিপাড়া জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইনকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

সোমবার বিভিন্ন অ্যাকাউন্টে টাকা হস্তান্তরের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া জনতা ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ রোববার ১৩ এপ্রিল ২০২৫ শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন।

এতে উল্লেখ করা হয় ব্যাংকের সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন কয়েকটি অ্যাকাউন্টে ৮৪ লাখ ৬৭ হাজার ৮ শত ১৪ টাকা আত্মসাতের উদ্দেশে হস্তান্তর করেন। আটক সিনিয়র অফিসার জাবের হোসাইনের বাড়ি লক্ষিপুর সদর উপজেলার কুমেদপুর প্রেমে। শাহরাস্তি থানা পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণাদি দুদুকে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদকে মামলা দায়ের করা হবে।

এমএস

এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকালে বিএনপির শোক

হাজীগঞ্জে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

চকরিয়ায় মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: মো. শাহজাহান

টানা ৪০ দিন জামাতে ফজরের নামাজ পড়ে পুরস্কার পেলেন ২৬ মুসল্লি

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ