হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিষু উৎসব শুরু

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি, নদীতে ফুল ভাসানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি রৈস্যাবিলি অঞ্চলের যৌথ উদ্যোগে রোববার (১২এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা কর্ণফুলী স্টেডিয়াম থেকে শুরু হয়ে র‍্যালিটি কাপ্তাই উপজেলা সদরে এসে শেষ হয়।

তনচংগ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ সবাই মিলে ঢাকঢোল বাজিয়ে এবং নেচেগেয়ে এই র‍্যালিতে অংশ নেন। এর আগে তনচংগ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ নতুন পোশাকে সজ্জিত হয়ে সবাই মিলে কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে দিনের সূচনা করেন।

পরে কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিষু উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব রূপময় তনচংগ্যার সঞ্চলনায় এতে সভাপতিত্ব করে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা। প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। এসময় তিনি বলেন, আজকের বিষু উৎসবে সব সম্প্রদায়ের লোকজন অংশ নিয়েছেন। এটা আমাদের ঐতিহ্যের অংশ। এই ফুল ভাসানোর উৎসব একদিন বিশ্বদরবারে পৌঁছে যাবে। বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক নির্মল চন্দ্র তনচংগ্যা এবং বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা।

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা

পার্লামেন্ট থেকে সচিবালয়, সব জায়গায় হুতুমপেঁচা বসেছে

কিলিং মিশনে অংশ নেয় ৬ জন, দুজন মাথায় গুলি করে

মতলব উত্তরে মাদরাসা ছাত্র নিখোঁজ

ধর্ষণে অভিযুক্ত শিবিরের কেন্দ্রীয় নেতা বহিষ্কার