রামু চাকমারকুল ইউনিয়নের ডেইংগা পাড়া এলাকায় অজ্ঞাত এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করেছে রামু থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে আটটায় স্থানীয়রা বাঁকখালী নদীতে লাশটি দেখতে পেয়ে রামু থানায় খবর দেয়। পরে থানার এস.আই কামালের নেতৃত্বে বেলা ১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ জানান, শনিবার সকাল সাড়ে আটটায় চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার বাঁকখালী নদীতে অজ্ঞাত আনুমানিক ৩৫/৪০ বছরের এক নারীর লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে কক্সবাজার হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশের প্রাথমিক সুরুতহালে জানা যায়, মেয়েটির গায়ের রঙ শ্যামলা, পরনে ছিল মিসকি।