হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভোলাকোট গ্রামের তোরাব মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের সাজিবাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম তার পৈতৃক সূত্রে পাওয়া ৭ শতাংশ জমির মালিকানা বুঝে নিতে ভোলাকোট ইউনিয়নের তোরাব মিজি বাড়িতে যান। এ সময় তার ভায়রা নুর ইসলাম ও তার দুই ছেলে মাহফুজ ও শুক্কুরসহ একই বাড়ির আরও কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তাজুল ইসলাম।

পরে স্থানীয়রা উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাশের বাড়ির বাসিন্দা মনির হোসেন জানান, ওই জমি নিয়ে প্রায় ১০ বছর ধরে জেলা আদালতে মামলা চলমান ।

এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। মামলার প্রস্তুতিও চলছে। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড