হোম > সারা দেশ > চট্টগ্রাম

মালয়েশিয়ায় পাচারের সময় ৫৫ জন উদ্ধার, ৫ পাচারকারী আটক

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় পাচারের জন্য বন্দি রাখা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা সূত্রে কোস্ট গার্ড জানতে পারে যে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও টেকনাফ স্টেশন যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি সন্দেহজনক নৌকাকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে অভিযানিক দল বোটটি ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে নৌকাতে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ একটি পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি আরো বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

কুবি ছাত্রদলের কমিটিকে ‘আদুভাই’ বলে অবাঞ্ছিত ঘোষণা

মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে

গোমতীর চরে মাটি কাটলে বেঁধে আমাকে ফোন করবেন: কৃষিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, তদন্তের নির্দেশ

কৃষিখাত উন্নত হলে অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় হবে

তারেক রহমানকে কটূক্তিকারী ব্যক্তির জন্য কেক পাঠানোর অভিযোগ ওসির বিরুদ্ধে

কুবিতে হল দখল করতে গিয়ে ছাত্রদল কর্মীর নাক ফাটালেন ছাত্রদল নেতা

ভোটে গণতান্ত্রিক অর্ডার ফিরে এসেছে

তেলবাহী লরির চাপায় ব্যবসায়ী নিহত, আহত দুই ছেলে

চৌদ্দগ্রামে দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক নিহত