হোম > সারা দেশ > চট্টগ্রাম

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

ছবি: আমার দেশ।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাইন্দং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। তাজুল ইসলামের বিরুদ্ধে হামলা, ভাঙচুরসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।

ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, তাজুলের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় দায়ের করা ৬টি মামলার পাশাপাশি খাগড়াছড়ি সদর থানার আরো ৫টি মামলা রয়েছে।

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু: ক্রীড়া প্রতিমন্ত্রী