হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশের গুলিতে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি, ফেনী

পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা হারুন

পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা হারুন এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার দুপুর ১২টায় ফেনীতে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে বাড়ির চাবি হস্তান্তর করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমেন মিথুন।

তিনি জানান, রোববার দুপুর ১২টায় ফেনী সদর উপজেলার ভোরবাজার এবং পরবর্তীতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একতাবাজারে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

জেডএম

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম