হোম > সারা দেশ > চট্টগ্রাম

শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

উপজেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)

চট্টগ্রামের ফটিকছড়িতে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই সংবাদ সদস্য পদপ্রার্থী। একজন বিএনপি ও অন্যজন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে দাঁড়ান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সংবাদ সম্মেলন করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান ট্রাক প্রতীকের গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল হাসান তানজীম। তিনি বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে নিজেকে গুটিয়ে নেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে রবিউল হাসান তানজীম বলেন, বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের রাজনৈতিক সমঝোতা রয়েছে। তাই ভোট থেকে সরে দাঁড়ালাম।

অপরদিকে, গত সোমবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনকে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আহমদ কবির করিম।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আহমদ কবির করিম বলেন, বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় ভোট থেকে সরে দাঁড়িয়েছি। আশা করবো আমার নেতাকর্মী ও সমর্থক দাঁড়িপাল্লায় ভোট দিবেন।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি দুই পরীক্ষার্থী, খোয়ালেন প্রবেশপত্র-গয়না

কোমরপানি মাড়িয়ে ত্রাণ নিয়ে মানুষের দুয়ারে-দুয়ারে পেকুয়ার ইউএনও

গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ

রোববার থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা

কুমিল্লায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়

খালের ওপর অবৈধ স্থাপনা, জনদুর্ভোগে অর্ধলাখ মানুষ

কুসিক প্রশাসককে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

কর্ণফুলীতে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলে তৈরি পিস্তল উদ্ধার, তদন্তে পুলিশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার: কৃষিমন্ত্রী