হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে বলিখেলায় যৌথ চ্যাম্পিয়ন বাঘা শরীফ-মোশাররফ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় জনপদে ঐতিহ্যবাহী বলিখেলা ঘিরে হাজার হাজার মানুষ উপভোগ করেছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর গ্রাম-বাংলার হারিয়ে যেতে বসা এই খেলাকে ঘিরে টেকেরহাটে নেমেছিল মানুষের ঢল। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ইছাখালী ইউনিয়নের চরাঞ্চলে পুরাতন বেড়িবাঁধ সংলগ্ন বিস্তীর্ণ মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক বলি। হাজার দর্শকের উপস্থিতিতে মাঠ ও আশপাশ এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের ভিড়ে মুখরিত ছিল পুরো আয়োজনস্থল।

প্রতিযোগিতায় কুমিল্লার আলোচিত বলি ‘বাঘা শরীফ’ এবং নোয়াখালীর মোশাররফ হোসেনের মধ্যে জমে ওঠে চূড়ান্ত লড়াই। খেলা শেষে বিচারকদের সিদ্ধান্তে দু’জনকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। প্রথমদিকে এ সিদ্ধান্তে আপত্তি জানালেও পরে আয়োজক কমিটির সিদ্ধান্ত মেনে নেন বাঘা শরীফ। পরে উভয়কেই সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এবারের আসরের অন্যতম আকর্ষণ ছিল বিশাল পুরস্কার তালিকা। মোট ১০১টি পুরস্কারের মধ্যে ছিল ফ্রিজ, টেলিভিশন, বাইসাইকেল, সিলিং ফ্যান, গ্যাসের চুলাসহ নানা প্রয়োজনীয় সামগ্রী। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজয়ীরা।

কুমিল্লা থেকে আসা বলি শাহজালাল বলেন, দীর্ঘদিন ধরে এই খেলায় আছি। দেশের বিভিন্ন জায়গায় আমার শিষ্যরাও অংশ নেয়। এখানে এসে পুরস্কার জিততে পেরে ভালো লাগছে।

প্রবাস ফেরত বাদশা বলি অনুভূতি প্রকাশ করে বলেন, দেশে ফিরে আবার মাঠে নামতে পেরে অন্যরকম অনুভূতি হচ্ছে। প্রবীণ বলি জামাল উদ্দিন জানান, একসময় এই খেলাই ছিল গ্রামের প্রধান বিনোদন। আজ আবার সেই পরিবেশ ফিরে এসেছে।

আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান বলেন, এটি আমাদের অন্যতম বড় আয়োজন। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। এবারের খেলায় অংশগ্রহণকারী সকল বলির উপস্থিতি আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

খেলার আমন্ত্রিত অতিথি মাসুকুল আলম সোহান বলেন, এমন আয়োজন এখন খুব কম চোখে পড়ে । এত মানুষের উপস্থিতি সত্যিই চোখে পড়ার মতো। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সাবেক সদস্য সচিব মনজুরুল হক মঞ্জু বলেন, বলিখেলা আমাদের ঐতিহ্যের অংশ। প্রতিযোগীদের শক্তি ও কৌশলের লড়াই খুব উপভোগ করেছি। খেলায় আয়োজক কমিটির শৃংখলা সুন্দর থাকায় মানুষ খুশি। ভবিষ্যতে আরো বড় আয়োজন করা হবে আশা করি।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু নোমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নাসিরনগরে কাজ অসমাপ্ত রেখে বিল তুলে ঠিকাদার উধাও

বৈরী আবহাওয়ায় নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, ১০ কিলোমিটার যানজট

৫১ হাজার টন জ্বালানি নিয়ে দুটি জাহাজ আসবে বুধবার

কুমিল্লায় ১৭০০ লিটার তেল জব্দ, আটক ১

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় কমছে রপ্তানি, রাজস্ব আদায়ে শঙ্কা

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাস উল্টে নিহত ১, আহত ৬

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ