হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগতিতে খেলতে গিয়ে পানিতে পড়ে ভাইবোনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের রামগতিতে পুকরের পানিতে ডুবে মায়েশা আক্তার (সাড়ে ৩ বছর) ও মুজাহিদুল ইসলাম (৩) নামে দুই শিশুর মারা গেছে। তারা আপন চাচাতো ভাই বোন। মুজাহিদকে বাঁচাতে গিয়ে মায়েশার মৃত্যু হয়। বুধবার বিকেলে উপজেলার চররমিজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খন্দকারপাড়ায় ঘটনাটি ঘটে।

নিহত মায়েশা খন্দকার পাড়ার প্রবাসী মো. রিয়াজের মেয়ে ও মুজাহিদ টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুজাহিদ ও মায়েশা একসঙ্গে খেলছিল। এর মধ্যে অসাবধানতাবসত মুজাহিদ পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে মায়েশাও পানিতে নেমে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চর রমিজ ইউয়িন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ঘটনাটি দুঃখজনক। একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার মাসুদ জাহান জানান, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তারা দুজনই মারা গেছে।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে শুনেছি। তবে বিস্তারিত জানা নেই ।

এমএইচ

দুর্যোগ উপেক্ষা করে দুর্গত মানুষের পাশে সচেতনতায় বিভিন্ন সংস্থা

বিপর্যস্ত বান্দরবানে উদ্ধার-সহায়তায় সেনাবাহিনী

চকরিয়া ও মাতামুহুরিতে নিম্নাঞ্চল প্লাবিত, অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি

১২ জুলাই পর্যন্ত বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল

সাজেকে আটকা পড়া পর্যটকরা আছেন নিরাপদে

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

রাউজানে বৃষ্টির পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন

টানা বৃষ্টিতে বান্দরবান স্থবির, আগাম প্রস্তুতিতে ক্ষতি কম

পাহাড় ধসে মাটির নিচে মাদরাসা, নিহত বেড়ে ৮