হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরকার গঠন করলে প্রত্যেক মানুষের হক বুঝিয়ে দেবে জামায়াত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সমাজের প্রত্যেক মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। কারো প্রতি জুলুম, অন্যায় বা বৈষম্য করা হবে না। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি আদর্শ সমাজ গড়ে তোলাই জামায়াতের লক্ষ্য।

শনিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেন, “আমরা আপনাদের ওপর শাসন করতে আসিনি, আমরা এসেছি আপনাদের খেদমত করতে। আপনারা যদি আমাদের সেই সুযোগ দেন, তাহলে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব। সমাজের প্রত্যেক মানুষের হক তাদের বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ।”

তিনি আরো বলেন, “আমরা বিশ্বাস করি, শুধু দুনিয়ার মানুষের কাছেই নয়, একদিন আল্লাহর দরবারেও আমাদের জবাবদিহি করতে হবে। সেই ভয় অন্তরে রেখেই আমরা মানুষের সেবা করতে চাই। ক্ষমতা আমাদের লক্ষ্য নয়, মানুষের কল্যাণই আমাদের রাজনীতি “

তিনি বলেন, “আমি মিরসরাইবাসীর সেবা করতেই এসেছি। আগামী ১২ ফেব্রুয়ারি যদি আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজমুক্ত একটি সমাজ গড়ে তুলব। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মিরসরাইকে একটি আদর্শ জনপদে রূপান্তর করা হবে, ইনশাআল্লাহ।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন এনসিপি নেতা প্রভাষক আশরাফ, সাবেক ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, মিঠাছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. আসগর হোসেন, সাবেক ছাত্রনেতা জিয়া উল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেদোয়ান, মো. হারুনসহ জামায়াত, ছাত্রশিবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

খাল খনন প্রকল্পে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: এমপি নিজাম

আদালত এজলাসে নারী বিচারপ্রার্থীর আত্মহত্যার চেষ্টা

কর্ণফুলীতে সাম্পান বাইচ প্রতিযোগিতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য, আতঙ্কে জনজীবন

‘আমার ফাঁসি চাই’ লিখে ফেসবুকে পোস্ট এমপির

টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের পাঁচ কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড

চারদিনেও জ্ঞান ফেরেনি রেশমির, চোখ দিয়ে বের হচ্ছে ব্রেন ম্যাটার

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির লোকজন পলাতক

ফেনী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সর্বোচ্চ নজরদারি

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোলারের সঙ্গে ধাক্কা, নিহত ১ আহত ৪