কাজে যোগ দেওয়ার নির্দেশ
বুধবার সকালে হঠাৎ কাল বৈশাখীতে লন্ডভন্ড বিদ্যুৎ লাইন সচল করতে পল্লী বিদ্যুতের ছুটিতে থাকা মাঠকর্মীদের কাজ যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিজাম উদ্দিন শামস্ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁদপুর পল্লী বিদ্যুতের জিএম ঈদের ছুটিতে থাকা সব মাঠকর্মীকে ছুটি বাতিল করে কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন। সবার কাছে এ-সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে বুধবার সকালে আকস্মিক ঝড়ে উপজেলা জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়ে প্রায় ৫০টির অধিক স্থানে গাছ পড়ে তার ছিঁড়ে যায়। এছাড়া বেশ কয়েকটি খুঁটি ভেঙে গেছে বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এদিকে সকাল ৯টা থেকে উপজেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রাতের মধ্যে বেশ কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে জানা গেছে।
এমএইচ