হোম > সারা দেশ > চট্টগ্রাম

মৃত্যুর মুখ থেকে ফিরে মা-বাবার কোলে মাইলস্টোনের কামরুল

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী (নোয়াখালী)

নোয়াখালীর চৌমুহনীর সন্তান উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণির বাংলা ভার্সনের শিক্ষার্থী কামরুল হাসান মৃত্যুর মুখ থেকে ফিরে এলো মা-বাবার কোলে। মঙ্গলবার দুপুরে চৌমুহনীর গোলাবাড়িয়া কামরুল হাসানের বাসায় গিয়ে দেখা যায় আত্মীয় স্বজনের ভিড়।

জানা গেছে, রাজধানীয়র উদত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের সময় জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. হানিফের ছেলে কামরুল হাসান স্কুলেই ছিলো । ছেলেকে ফিরে পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন হানিফ। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।

এজিএস হানিফ বলেন, যখন বিমান দুর্ঘটনার কথা আমি যখন মোবাইলে জানতে পারি তখন দুশ্চিন্তায় পড়ে যাই। বারবার যোগাযোগ করে ছেলেকে পাচ্ছিলাম না। অনেক পরে তার সাথে যোগাযোগ হয়। তখন নিশ্চিন্ত হই যে ছেলে স্কুলে আছে এবং বেঁচে আছে।

হানিফ বলেন, এরপর আমি আমার বন্ধু ইঞ্জিনিয়ার মিজানুর রহমানকে বললে সে স্কুলে গিযে এক কাপড়ে নোয়াখালী পাঠানোর ব্যবস্থা করে।

স্কুল ছাত্র কামরুল হাসান জানায়, ঘটনার সময় আমরা স্কুলে ছিলাম। ক্লাস প্রায় শেষ পর্যায়ে হঠাৎ বিমানটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। আমাদের সামনেই অনেকে মারা গেছে। আমরা অল্পের জন্য প্রানে বেঁচে যাই। পরে আমাদেরকে উদ্ধার করে একটি রুমে নিয়ে যাওয়া হয়। বিকালের দিকে আঙ্কেল আমাকে স্কুল থেকে এনে নোয়াখালী পাঠিয়ে দেন।

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী