হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রাম ব্যুরো

মোহাম্মদ জাহাঙ্গীর আলম

‘ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে পুনর্বাসিত করা হবে’ এবং ‘ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’—এমন দুটি মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এসব মেসেজের সূত্র ধরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।

মামলার এজাহারে ওই দুটি মেসেজের উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি-অপারেশনস) সফিজুল ইসলাম। তার ভাষ্য, মেসেজ দুটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের পরিকল্পনা এবং ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামার কথা বলা হয়েছে।

গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। পরে সিএমপির বিশেষ সাড়া প্রদান ইউনিট (এসআরইউ) ও পাঁচলাইশ থানার পুলিশ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।

পাঁচলাইশ থানার ওসি মোজ্জামেল হক বলেন, গতকাল রাতে মামলাটি করা হয়েছে। মামলার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে তাদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলেও অভিযোগ উঠেছে।

এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী তার কার্যালয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’