হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার বিকালে উখিয়া থানা সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় তারা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান নিয়ে মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন না করেই নিরীহ মানুষকে মামলায় আসামি করা হয়েছে, যা এলাকায় আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের দাবি, একটি পক্ষ পরিকল্পিতভাবে নিরপরাধ ব্যক্তিদের হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়িয়েছে।

এক নারী বক্তা বলেন, আমার স্বামী নির্দোষ। তাকে আসামি করার পর থেকে আমাদের পরিবারে চরম দুর্ভোগ নেমে এসেছে। ঘটনাস্থলে আমার স্বামী ছিলো না ৷ ছোট ছোট সন্তানদের নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত সালাম সিকদার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রকৃত অপরাধীদের শনাক্ত না করে নিরীহ মানুষকে মামলায় অন্তর্ভুক্ত করা হলে এলাকায় আরো অস্থিরতা সৃষ্টি হতে পারে। তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, টাইপালং এলাকায় দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

মানববন্ধন শেষে তারা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় ১০ জনকে আসামি করা হয়। এরপর থেকেই মামলাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এমই

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম