হোম > সারা দেশ > চট্টগ্রাম

সোনাগাজীতে সেফটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফেনী

প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু ঘটে।

শনিবার জেলার সোনাগাজী উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সজিব (২২) ও মো. আরাফাত (২১)। তারা একই উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে একজন শ্রমিক ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে অপর শ্রমিকও নিচে নামেন। পরে দু’জনই অচেতন হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে তারা মারা গেছেন বলে নিশ্চিত করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত