হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত, ৩ জনের বাতিল

জেলা প্রতিনিধি, ফেনী

ত্রয়োদশজাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রোববার (০৪ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এর নেতৃত্বে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র জমাকারী ১০ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়।

এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস (আল্লামা মমিনুল হক) প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম আয়কর কপি দাখিল না করায়, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ভূমি উন্নয়ন কর না দেয়ায় এবং স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়ার ১% স্বাক্ষর কম থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বৈধ হওয়া বাকি প্রার্থীরা হলেন, খালেদা জিয়ার বিকল্প ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক রফিকুল আলম মজনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী কাজী গোলাম কিবরিয়া, বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মাহবুব মোর্শেদ মজুমদার, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রার্থী আনোয়ার উল্লাহ ভূঞা ও জাতীয় পার্টির প্রার্থী মোতায়ের হোসেন চৌধুরী।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-১ আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তার মধ্যে যাচাই-বাছাই শেষে ১জনের স্থগিত, ৩ জনের বাতিল এবং ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৬৯ রোহিঙ্গা উদ্ধার

রাউজানের গুলিতে নিহত যুবদলকর্মী নাছিরের জানাজা সম্পন্ন

কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ডে ৪ আসামির জবানবন্দি, ১ জন রিমান্ডে

পরশুরামে কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত ঘরবাড়ি, বিচ্ছিন্ন বিদ্যুৎ অবকাঠামো

নোয়াখালীতে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার

দেবিদ্বারে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

মতলবে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

একসময় এই খালই ছিল বাঁচার ভরসা, এখন অভিশাপ

হাতিয়ায় বজ্রপাতে চা দোকানির মৃত্যু

নৌকায় বসা নিয়ে ঘুষিতে মৃত্যু, ২০ লাখে রফাদফার অভিযোগ