হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রিপেইড মিটারে বাধ্য করতে ভূতুড়ে বিল, বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ

পিডিবির গ্রাহক ভোগান্তি

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎ গ্রাহকদের কাছে চলতি মাসে কয়েকগুণ বেশি ভূতুড়ে বিল আসার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা রোববার চৌদ্দগ্রাম বাজারস্থ ওয়াপদা অফিসে বিক্ষোভ করেছেন।

অভিযোগকারীরা জানান, পোস্টপেইড মিটারের গ্রাহকদের জোরপূর্বক প্রিপেইড মিটার নিতে বাধ্য করার উদ্দেশ্যে কর্তৃপক্ষ এ ধরনের অস্বাভাবিক বিল করছে।

শ্রীপুরের ভিক্ষুক পেয়ারা বেগম বলেন, ‘প্রতি মাসে আমার বিল ৮০০ থেকে ৯০০ টাকার মধ্যে হতো। কিন্তু এবার বিল এসেছে ৮ হাজার টাকা। ভিক্ষা করে এত বিল দেয়া সম্ভব নয়।’

চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী জাকির হোসেন জানান, গত মাসে তার বিদ্যুৎ বিল ছিল ৩৭৭০ টাকা, আর এবার এসেছে ১৭ হাজার টাকা। একই ওয়ার্ডের বাবুল মিয়ার বিল গত মাসে ছিল ১৮০২ টাকা, এবার এসেছে ৮ হাজার টাকা।

মুন্সিরহাটের শাহআলমের বিল এসেছে ৯৩ হাজার ৭৩০ টাকা।

চৌদ্দগ্রাম বাজার জামে মসজিদ সড়কের কহিনুর বেগম অভিযোগ করেন, ‘মিটার অনুযায়ী আমার বিল ৩ হাজার টাকার মতো হলেও কর্তৃপক্ষ বিল করেছে ৫ হাজারের বেশি।’

এ বিষয়ে পিডিবি চৌদ্দগ্রামের আবাসিক প্রকৌশলী ওয়াহিদুর রহমান বলেন, ‘গ্রাহকদের অভিযোগ সত্য। মিটার রিডাররা অনিয়ম করে রিডিং না নিয়ে গড় বিল করায় এমন সমস্যা হয়েছে।’

তিনি আরো জানান, নতুন নির্দেশনা অনুযায়ী পোস্টপেইড গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপনের আগে পূর্বের বকেয়া বিল একত্রিত করে সমন্বয় করা হয়েছে। এতে কারো কারো বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

তিনি আশ্বাস দেন, ভুক্তভোগীদের সুবিধার্থে বাড়তি বিল কিস্তিতে পরিশোধের সুযোগ দেয়া হবে।

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী