হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাংবাদিকের ওপর হামলা, যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় কথিত যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হামলার শিকার দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় পটিয়া পৌরসভা যুবদলের কথিত নেতা এস এম রেজা রিপনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এজাহারভুক্ত আরও ৭ জন এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৯ জুন সকালে সাংবাদিক আবেদুজ্জামান আমিরী পটিয়া প্রেস ক্লাবে সহকর্মীদের সঙ্গে সংবাদ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। দুপুর আনুমানিক ১টার দিকে এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল প্রেস ক্লাবে প্রবেশ করে এবং তাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে প্রকাশ্যে মারধর করে।

ভুক্তভোগী সাংবাদিক আবেদুজ্জামান আমিরী অভিযোগ করেন, ২০২৫ সালের ৫ নভেম্বর দৈনিক যুগান্তরে “পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই যুবদল নেতা রিপন ও তার সহযোগীরা তার ওপর ক্ষুব্ধ ছিল। এরই জেরে পরিকল্পিতভাবে প্রেস ক্লাবে ঢুকে তাকে হামলা করা হয় বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক মহলসহ বিভিন্ন সংগঠন ঘটনার নিন্দা জানিয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি রেকর্ড করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অপহরণের ২৩ ঘণ্টা পর কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা লাকসাম থেকে উদ্ধার

শনিবার চকরিয়ায় আসছেন প্রধানমন্ত্রী, সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

নও মুসলিম কলেজছাত্রী অপহরণের পর উদ্ধার, নিজ জিম্মায় থাকার নির্দেশ

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন

বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক একনেকে অনুমোদন, জামায়াত এমপির কৃতজ্ঞতা

তথ্য দিন, উন্নয়নের দায়িত্ব আমার: এমপি মোবাশ্বের

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

কিশোর গ্যাং ‘বিকেজি’-এর লিডার ছাব্বির আটক

খাগড়াছড়িতে সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল