হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়া ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

ছবি: আমার দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নোয়াখালীর হাতিয়া উপজেলা ছাত্রদলের ৯ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতারা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে এবং বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা আরিফ, সাবেক সদস্য মো. মিজান, হাতিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রবিন, আজমির হোসেন, সাবেক সদস্যসচিব সামছুল আরেফিন রুস্তমসহ আরও কয়েকজন।

এ ছাড়া হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বাবর আহমেদ, হাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেক, হাতিয়া সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেক এবং তমরদ্দি আহমদিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম তারিফকেও বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দিয়েছেন।

নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৭

চাঁদাবাজদের পিটিয়ে মারতে বললেন বিএনপির এমপি

দেশের উন্নয়নে পাঁচশত গার্মেন্টসের লাইসেন্স দিয়েছিলেন জিয়াউর রহমান

বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: মাহবুবের রহমান

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে

জিয়ার স্মৃতি বইয়ের পাতায় ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজন

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়া: কৃষিমন্ত্রী

প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গণপূর্তমন্ত্রী

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু