হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে এসএসসি-দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

‘তরুণদের বাঁচাও, প্রজন্মকে বাঁচাও’ স্লোগানে কুমিল্লা চৌদ্দগ্রামে দ্যা ইয়ুথ এইড বিডির উদ্যোগে শনিবার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন। উদ্বোধক ছিলেন বাতিসা মাধ্যমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা তাহেরা বেগম।

দ্য ইয়ুথ এইড বিডির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বাতিসা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল হুদা তালুকদার।

দ্য ইয়ুথ এইড বিডির পরিচালক আবু তালহা রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্যা ইয়ুথ এইড বিডির পরিচালক জাহাঙ্গীর আলম, বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম, মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেন, বধুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন, পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন করপাটি হাজী মনিরুজ্জামান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, পায়েরখোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ ভূঁইয়া, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়জী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইনসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭