হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার আন্তর্জাতিক মানের নির্বাচনের সবকিছু করবে সরকার: চট্টগ্রামের ডিসি

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

‎চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, অনেক ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকারি কর্মকর্তারা। আর নয় এবার নির্বাচন আন্তর্জাতিক মানের করতে যা যা করণীয় সবকিছু করবে সরকার। বিদেশিরা বারবার আমাদের দিকে আঙুল তোলার সুযোগ পায়। আমরা সেই সুযোগ আর দেব না। আমরা কোনে দলের বা কোনো ব্যক্তির গোলামি করবো না। আমরা গোলামি করব রাষ্ট্রের। এবারের নির্বাচন গত সতের বছর যা দেখেছেন, তার চাইতে ভিন্ন হবে। নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকে লাস্ট ওয়ার্নিং । এরপর হাতকড়া পরানো হবে।

শনিবার দুপুরে আনোয়ারা উপজেলা হলরুমে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা এই নির্বাচনের সুযোগ পেয়েছি। আপনারা ভোটকেন্দ্রে নির্ভয়ে কাজ করবেন। আইনশৃঙ্খলা বাহিনী সর্ব্বোচ্চ নিরাপত্তা দেবে আপনাদেরকে। বিশ্বকে আমরা যদি স্বচ্চতা দেখাতে চায় তাহলে সর্ব্বোচ্চ চ‍্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। আমাদের গায়ে যে কাদা লেগেছে সে কাদা আমরা দূর করতে চায়। এদেশ আমার আপনার সবার।

‎আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, সেনা কর্মকর্তা লে. কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন সরকার, লে. কর্নেল মো. ইশতিয়াক আলম খান, স্থানীয় সরকার উপ পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট ও আনসার- ভিডিপি পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমদ ও চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ।

‎অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিপক ত্রিপুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।

ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

কুমিল্লায় দাড়ি-বোরকা নিয়ে মন্তব্যের প্রতিবাদে ওলামা পরিষদের সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার সম্মানেই ধানের শীষকে বিজয়ী করতে হবে: রফিকুল আলম

পটিয়ায় জামায়াত প্রার্থীর দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা সমাবেশ

কুমিল্লা-৬ আসনের জামায়াত প্রার্থীর ১৭ দফা ইশতেহার ঘোষণা

চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে যুব ম্যারাথন

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা

জুনায়েদের খেজুর গাছ ছেড়ে রুমিনের হাঁসের প্রচার: ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

ধানের শীষের প্রচারে নামলেন বিএসবিএর সভাপতি

গভীর রাতে জামায়াত প্রার্থীর নির্বাচনি অফিসে আগুন