হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় ভাঙা হলো মুজিবের ম্যুরাল-নামফলক

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দিয়েছেন ছাত্র-জনতা। একই সঙ্গে খুলে ফেলা হয়েছে নামফলক।

বৃহস্পতিবার রাতে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে স্থাপিত ম্যুরালটি ভেঙে দেওয়া হয়। পরে রাজাপালং ইউনিয়ন পরিষদের গেটে উপজেলা আওয়ামী লীগের নামফলকও খুলে ফেলা হয়৷

এদিকে, শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্যে কমেন্ট বক্সে মন্তব্য করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন ও সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ। কমেন্ট বক্সে সেখানে দেখা যায় ‘নেত্রী ঘোষণা দেন। দেশে সকল এমপি-মন্ত্রীদের চলে আসতে বলেন। সহ্য হচ্ছে না।’ এমন মন্তব্যের প্রতিবাদে ফুঁসে ওঠেন উখিয়ার ছাত্র-জনতা।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, কিছু লোক গেটের ভেতর ঢুকে শহিদ মিনারের ম্যুরালটি ভেঙে চলে যান বলে শুনেছি।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি