হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘরে মিলল স্ত্রী-শ্যালিকার লাশ, স্বামী উধাও

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী-শ্যালিকাকে খুন করার অভিযোগ উঠেছে সামিউল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন সামিউল।

সোমবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের রওশন আলীর মেয়ে যুথী আক্তার ও তার ছোট বোন স্মৃতি।

অভিযুক্ত সামিউল কুমিল্লার ব্রাহ্মণপাড়ার জামতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে। দেড় বছর আগে তার সঙ্গে যুথীর বিয়ে হয়।

স্বজনরা জানান, এক মাস আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন যুথী। এর মধ্যে স্ত্রীকে ফিরে যেতে বলেন সামিউল। কিন্তু রাজি না হওয়ায় স্বামী-স্ত্রীর মনোমালিন্য হয়। পরে গত সপ্তাহে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন তিনি।

রোববার রাতে শ্যালক জাহেদকে নিয়ে এক কক্ষে ঘুমাতে যান সামিউল। আরেকটি কক্ষে ঘুমান যুথী ও স্মৃতি। রাতে দুলাভাইয়ের চলাফেরায় সন্দেহ করেন শ্যালক। একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে বোনদের কক্ষে যান তিনি। যেতেই দুই বোনের লাশ পড়ে থাকতে দেখেন।

কসবা থানার ওসি আব্দুল কাদের বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত সামিউলকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের