হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফ্যাসিবাদের বিদায় প্রথম বিজয়, গণতন্ত্রের বিজয়ের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন: মিন্টু

জেলা প্রতিনিধি, ফেনী

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ১৫ বছর গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামের ফলে একটা সরকারের পতন ঘটেছে। তাদের অনেক লোক দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটা হল প্রাথমিক বিজয়। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি, সে জন্য প্রয়োজন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

বুধবার বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে দেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপিকে ভাঙ্গার জন্য গত ১৫ বছর ব্যাপক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তারা সফল হয়নি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন মিস্টার, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন।

স্থানীয় ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক মিজানুর রহমান সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব মনসুর উদ্দিনের সঞ্চালনায় এ সময় ইউনিয়ন বিএনপি নেতা হাজী রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, যুবদল নেতা নিজাম উদ্দিন ভূঞা হুদনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির কেন্দ্রীয় সদস্য সমীরণ দেওয়ান বহিষ্কার

বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিল, বহাল মোবাশ্বের ভূঁইয়ার

১২ তারিখ ধানের শীষে ভোটের বিপ্লব হবে: জসিম উদ্দিন

সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

দাঁড়িপাল্লার সমর্থনে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল

সারাদেশে ১১ দলীয় জোটের গণজোয়ার তৈরি হয়েছে: ডা. তাহের

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর

এমপি হলে সরকারি হাসপাতালেই চিকিৎসা করব: রুমিন ফারহানা

যারা মা-বোনদের বিবস্ত্র করতে চায় তাদের হাতে দেশ নিরাপদ নয়

যারা গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করে তাদের মাধ্যমে দেশে শান্তি আসবে না