হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাসে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার দক্ষিণ আকালিয়ার শিকদার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়ার এমদাদুল হক শিকদারের ছেলে সালাউদ্দিন সিকদার ওরফে রানা শিকদার (৪০) এবং উপজেলার বাতাকান্দির গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরীফ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যাহ বলেন, আটককৃতদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে তিতাস থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম