হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৈরী আবহাওয়ায় আজ চবির ২১ বিভাগের পরীক্ষা স্থগিত

প্রতিনিধি, চবি

ছবি: সংগৃহীত

চলমান বৈরী আবহাওয়ার উন্নতি না হওয়ায় আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস ও ২১টি বিভাগের পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবারও একই কারণে ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবং বিরাজমান জলাবদ্ধতা ও পরিবহন সংকট অব্যাহত থাকায় চবির সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষার ওপর স্থগিতাদেশ আগামীকাল ৯ জুলাই তারিখেও বলবৎ থাকবে।

এদিকে গত সোমবার থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এমএইচ

‘মামলা করলে আবার মারব’এলজিইডি কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি

পাহাড়ে ঝুঁকিতে বাস করা বাসিন্দাদের সরাতে তৎপর প্রশাসন

বান্দরবানে পাহাড়ধসের তীব্র শঙ্কা, ৩ উপজেলায় উচ্চ সতর্কতা

শাবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের মারামারি নিয়ে তদন্ত কমিটি গঠন

মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর, প্রশাসনের ত্রাণ ‌বিতরণ

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালী, লক্ষাধিক মানুষ পানিবন্দি

চৌদ্দগ্রামে জোরপূর্বক বিধবার বাড়ির ভাউন্ডারি দেয়াল ভাঙচুর

রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালীতে বালু তোলায় ভাঙছে বেড়িবাঁধ, পানিবন্দি ২০ হাজার মানুষ