হোম > সারা দেশ > চট্টগ্রাম

শঙ্খ নদের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। এতে ইতিমধ্যে তলিয়ে কৃষি অনেক কৃষিজমি ও মৎস্য ঘের। জোয়ারের পানি আরো বৃদ্ধি পেলে শতশত বসতবাড়ি ডুবে যাওয়ার আশংকা করছেন স্থানীয়রা।

জুঁইদন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডের শঙ্খ নদের নাপিত খাল এলাকায় বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ ছিল। বৃহস্পতিবার সকালে জোয়ারের প্রভাবে বেড়িবাঁধ ৩০ থেকে ৪০ ফুট ভেঙে যায়। এতে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে এলাকা তলিয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, জুঁইদন্ডী ইউনিয়নের মাঝির ঘাট থেকে নাপিত খাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে ঝূঁকিপূর্ণ হয়ে উঠেছে। রব্বাত মিয়ার বাড়ি থেকে মৌলি বাজার পর্যন্ত ১ কিলোমিটার বেড়িবাঁধ নদী ভাঙনে বিলীন হয়ে গেছে।

বর্তমানে জুঁদন্ডী ইউনিয়নের শঙ্খ নদী এলাকায় ১৫০ কোটি টাকা ব্যয়ে ২.৪ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু করছে পানি উন্নয়ন বোর্ড। তবে ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও বেড়িবাঁধের কাজ না করায় নিম্নচাপের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে যায়। এতে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে কৃষি জমিতে সবজি চাষ ও মৎস্যঘের তলিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. নুরুন্নবী বলেন, সকালে জোয়ারের প্রবল বেড়ীবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এসব এলাকায় কৃষি জমি ও মৎস্যঘের ডুবে গেছে। দ্রুততম সময়ে বাঁধ পুরো বাঁধ না বাধলে ইউনিয়নের শত শত ঘরবাড়ি ডুবে যেতে পারে।

কৃষক নজরুল ইসলাম বলেন, জোয়ারের পানি ঢুকে আমার সবজি খেতে ক্ষয়ক্ষতি হয়েছে। ভাঙন আরও বেশি হলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শাহীদ জানান, জুঁইদন্ডী ইউনিয়নের শঙ্খ নদের ভাঙন এলাকায় বর্তমানে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশের খবর পেয়ে চলমান কাজের ঠিকাদারকে দ্রুত বাঁধ মেরামতের জন্য বলা হয়েছে।

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

সিডিএ চেয়ারম্যান পদ পেতে দৌড়ঝাঁপ ৮ বিএনপি নেতার

উখিয়ায় পাকা ভবন উচ্ছেদে বন বিভাগের মামলা