হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রদের কৃতিত্ব অস্বীকার করা যাবে না: তানিয়া রব

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, জুলাই অভ্যুত্থানে ছাত্রদের আত্মত্যাগ কোনোভাবেই অর্থহীন হতে পারে না। এই আন্দোলনের কৃতিত্ব দলীয় নয়, বরং ছাত্র-জনতার। এই কৃতিত্ব সম্পূর্ণভাবে ছাত্রদেরই দিতে হবে, তারা যত ভুলই করুক না কেন।

বুধবার বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেএসডি লক্ষ্মীপুর শাখা এই সভার আয়োজন করে।

তানিয়া রব বলেন, জুলাই সনদ যদি আইনি প্রক্রিয়ায় বাস্তবায়ন করা না যায়, তাহলে এই আন্দোলন ও শিক্ষার্থীদের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে। তিনি প্রশ্ন তোলেন, “তাহলে আমাদের জাতি কবে মুক্তি পাবে? তারা তো বৈষম্যের বিরুদ্ধে মুক্তির জন্যই লড়াই করেছিল।” তিনি জোর দিয়ে বলেন, এই অর্জন কোনো নির্দিষ্ট দলের নয়, এটি ছাত্র-জনতার সম্মিলিত সংগ্রাম।

তিনি আরও বলেন, গত ২০১৪ সাল থেকে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। নতুন প্রজন্মের ভোটাররা জানে না কীভাবে ব্যালটে সিল মারতে হয়, যা গণতন্ত্রের জন্য একটি অশনিসংকেত। তাই সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি রাজনৈতিক সংস্কারও জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল এবং জেএসডি নেতা প্রফেসর মনসুর হক।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না