হোম > সারা দেশ > চট্টগ্রাম

রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে জমজমাট ইফতার বাজার

চট্টগ্রাম ব্যুরো

বছর ঘুরে আবারও মুমিন-মুসলমানের ঘরে ঘরে হাজির সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। বুধবার শেষ রাতে সেহেরি খেয়ে রোজা শুরু করেন ধর্মপ্রাণ মানুষ। দিনভর সংযম সাধনার পর ইফতারের মধ্য দিয়ে ভাঙা হয় প্রথম রোজা। আর রোজার প্রথম দিনেই বন্দর নগরী চট্টগ্রাম-এ দেখা গেছে ইফতার বাজারের জমজমাট চিত্র। অলিগলি থেকে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—সবখানেই বাহারি ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

দুপুর গড়াতেই নগরের বিভিন্ন এলাকায় শুরু হয় বেচাকেনা, আর বিকেল নামতেই বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। চকবাজার, কাজীর দেউড়ি, মুরাদপুর, জিইসি, বহদ্দারহাট, নিউমার্কেট, আগ্রাবাদ, অক্সিজেন ও ওয়াসামোড়সহ বিভিন্ন এলাকায় রেস্তোরাঁ ও অস্থায়ী দোকানে উপচে পড়া ভিড় দেখা যায়। রেশমি জিলাপি, বোম্বে জিলাপি, শাহী হালিম, ছোলা, পেঁয়াজু, ডিম চপ, আলুর চপ, কাবাব, গ্রিল চিকেন, গরুর কালো ভুনা, কাচ্চি, মগজ ভুনা থেকে শুরু করে নানা শরবত—সবকিছুতেই ছিল ক্রেতাদের আগ্রহ। ইফতারে খেজুর ও ফলের চাহিদা বেশি থাকায় রাস্তার মোড়ে মোড়ে ফলের দোকানেও ছিল চোখে পড়ার মতো ভিড়।

হোটেল জামান বহদ্দারহাট শাখাসহ বিভিন্ন হোটেল শতাধিক আইটেম নিয়ে ইফতারের আয়োজন করেছে। সংশ্লিষ্টরা জানান, প্রথম রমজান থেকেই বিশেষ আয়োজন রাখা হয়েছে, এমনকি মেজবানির মাংসও যুক্ত হচ্ছে ইফতারের তালিকায়। অন্যদিকে চকবাজারে ভ্রাম্যমাণ দোকানি জসিম উদ্দিন জানান, প্রতিবছরের মতো এবারও বাসায় তৈরি ১২ আইটেমের ইফতার সামগ্রী নিয়ে বসেছেন তিনি। ক্রেতা-বিক্রেতার হইচই আর বেচাকেনায় রমরমা পরিবেশে প্রাণ ফিরে পেয়েছে নগরীর ইফতার বাজার।

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার