হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইনকিলাব মঞ্চে হামলা পুরোনো ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি

চবি শিক্ষকদের সংগঠন সাদা দল

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

ছবি: আমার দেশ।

সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলাকে পুরোনো ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।

শনিবার সকালে চবি সাদা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. শাহাদাত হোছাইন ও ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আকতার হোসেনের সই করা এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি শাহবাগ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় শহীদ ওসমান হাদির বিচার দাবিতে অবস্থান নেয়া শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী, পরিবার এবং ইনকিলাব মঞ্চের কর্মীদের শান্তিপূর্ণ বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী বর্বরোচিত, অমানবিক ও ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। চবি সাদা দল এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একজন শহীদের পরিবারের সদস্যদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর এমন আগ্রাসী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি পুরনো ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি এবং ৫ আগস্টের বিপ্লবের চেতনার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা।

চবি সাদা দল জানায়, শরীফ ওসমান হাদিকে গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে গুলি করা হয় এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি শহীদ হন। প্রায় দুই মাস পার হলেও হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের গ্রেফতার করা হয়নি, তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই এবং শহীদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে একজন সাহসী তরুণ নেতার হত্যার বিচার না হওয়া অত্যন্ত হতাশাজনক এবং অন্তর্বর্তী সরকারের ঐতিহাসিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে।

বিবৃতিতে বলা হয়, এই বিচারহীনতা গণঅভ্যুত্থানের চেতনাকে ক্ষুণ্ন করছে, রাজনৈতিক হত্যাকাণ্ডে প্রশ্রয় দেওয়ার বার্তা দিচ্ছে এবং সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে।

চবি সাদা দল অন্তর্বর্তী সরকারের প্রতি চার দফা দাবি জানায়। এর মধ্যে রয়েছে— জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো, পুলিশি তদন্তের অগ্রগতির বিস্তারিত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ, হত্যার মূল পরিকল্পনাকারীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে শহীদের পরিবার ও ইনকিলাব মঞ্চ নেতৃত্বের বৈঠক।

বিবৃতিতে আরো বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্বাচন সামনে রেখে শহীদ ওসমান হাদি হত্যার বিচারহীনতা ও ইনকিলাব মঞ্চের ওপর পুলিশি নিপীড়ন অত্যন্ত সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি করছে। দেশের ভেতরে ও বাইরে অপশক্তি নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করে সাদা দল।

দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি

আমরা কোনো দল মতের এজেন্ডা নয়: নূরী

মতলব উত্তরে বিদেশি পিস্তলসহ আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ২৪ ঘন্টা জরুরি হেল্পলাইন চালু

১২ ফেব্রুয়ারি ঐতিহাসিক ব্যালট বিপ্লবের মাধ্যমে সন্ত্রাসনির্ভর রাজনীতির অবসান ঘটবে

কোনো বিদেশি শক্তির বাংলাদেশকে পরিচালনার সুযোগ নেই: খসরু

ভোটকেন্দ্রে হস্তক্ষেপ করতে চাইলে সমুচিত জবাব দিতে হবে

জামায়াত নির্বাচিত হলে উপকূলীয় মানুষ নিরাপদ থাকবে—আনোয়ারী

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে হামলার ঘটনায় বিএনপির সমর্থকদের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর-৪ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা