হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদ পুনর্মিলনীতে রূপ নিলো সীতাকুণ্ডে মেজবান আয়োজন

জহিরুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ এবং জামায়াতের পরাজিত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি শেষ পর্যন্ত এক ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনীতে রূপ নিয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেইট এলাকায় অবস্থিত আসলাম চৌধুরীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাজনৈতিক ভিন্নমতের দুই নেতার এই আন্তরিক মিলন স্থানীয় রাজনীতিতে সম্প্রীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতি কামনা করেন। এরপর আয়োজিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, যেখানে গরুর গোশত ও পরোটা দিয়ে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।

বিশেষভাবে লক্ষণীয় ছিল—দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেতা একই টেবিলে বসে একসঙ্গে মেজবানি খাবার গ্রহণ করেন। তাদের সঙ্গে বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন। এ দৃশ্য এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, প্রতি বছর ঈদ উপলক্ষে আসলাম চৌধুরীর বাসভবনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন হয়ে আসছিল। তবে দীর্ঘ সময় কারাবন্দি থাকার কারণে বিগত বছরগুলোতে এ আয়োজন বন্ধ ছিল। কারামুক্তির পর এ বছর পুনরায় ঐতিহ্য ফিরে আসায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

জামায়াত নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরীর এই সৌজন্য সাক্ষাৎ সীতাকুণ্ডজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে এ ধরনের সম্প্রীতির বার্তা জনগণের কাছ থেকে ইতিবাচক প্রশংসা কুড়াচ্ছে।

স্থানীয়দের মতে, ঈদকে ঘিরে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার করে এবং রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করে। বিশ্লেষকরাও মনে করছেন, এই ব্যতিক্রমধর্মী মিলনমেলা ভবিষ্যতে সমঝোতাপূর্ণ ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের পর্যটনকেন্দ্রগুলোতে ১০ গুণ বেশি দর্শনার্থী

তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: স্ত্রী-সন্তান নিহত হলেও যেভাবে বাঁচলেন স্বামী

লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও দেশে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়েনি: অর্থমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজের জ্বালানি খালাস: পাইপলাইনে আরো ২টি

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত

মধ্যরাতে বাস-ট্রেনের সংঘর্ষ: পরিচয় মিলল নিহত ১২ জনের

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী