হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসিনা পালিয়েছে, আমি পালাচ্ছি, তোমরাও পালাও

আওয়ামীপন্থি আইনজীবীর ফেসবুক লাইভ

চট্টগ্রাম ব্যুরো

শেখ হাসিনার মতো আওয়ামী লীগ নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদকও ছিলেন।

গত শনিবার এ বিষয়ক একটি ভিডিও কামাল উদ্দিন তার ফেসবুকে আপলোড করেন। রাতের মধ্যেই তার বক্তব্য ছড়িয়ে পড়ে।

ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় যুবলীগের এই নেতাকে বলতে শোনা যায়, বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে জামায়াত-শিবির তোষণ করেছে। এখন তারা পালিয়ে গেছে। আমিও পালিয়ে যাচ্ছি।

ভিডিওতে এই আইনজীবী আওয়ামী লীগের নেতাদের অকথ্য ভাষায় গালি দিতে দিতে বলেন, তোরা নেতারা পালাইছোস এখন কর্মীরা মার খাচ্ছে। ইউনূস সরকার পাঁচ বছর খাবে, মেরে তত্তা বানিয়ে দেবে। এরপর বিএনপি এসে আরো পাঁচ বছর খাবে, তারাও আমাদের মারবে।

আওয়ামী লীগের নেতাদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে কামাল উদ্দিন বলেন, যে যেখানে আছো, যাও পালিয়ে। আমিও পালিয়ে যাব। নেতাদের বাপ-মা পালিয়েছে, হাসিনা পালিয়েছে, তার পরিবার পালিয়ে গেছে, নেতারা পালিয়েছে, ৩শ’ এমপি পালিয়ে গেছে। আমার ভুলত্রুটি মাফ করে দাও।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য